Sunday, March 1, 2026

ব্রেকিং নিউজ : সালেহউদ্দীন আহমেদ আর নেই, শোকের ছায়া!

আরও পড়ুন

দেশের উন্নয়ন, শিক্ষা ও গণমাধ্যম অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ড. সালেহউদ্দীন আহমেদ আর নেই। ব্র্যাক-এর সাবেক উপ-নির্বাহী পরিচালক, ব্র্যাক ইউনিভার্সিটি-এর সাবেক উপ-উপাচার্য এবং দ্য ডেইলি স্টার-এর সাবেক ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে তিনি সততা, প্রজ্ঞা ও দক্ষতার সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, বাংলাদেশ সময় সকাল ১১টায় মার্কিন যুক্তরাষ্ট্র-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

আরও পড়ুনঃ  ঢাকার অবস্থা ভ*য়াবহ

তাঁর প্রস্থান জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। কর্মময় জীবনে তিনি উন্নয়ন চিন্তা, উচ্চশিক্ষা এবং স্বাধীন গণমাধ্যমের বিকাশে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ, নেতৃত্ব ও মানবিকতা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

তিনি স্ত্রী, দুই কন্যা ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ