Friday, September 18, 2026

স্থানীয় নির্বাচনের সময় জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

আরও পড়ুন

চলতি বছরের শেষ নাগাদ দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (৫ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।

উপদেষ্টা বলেন, নির্বাচন আয়োজনের প্রাথমিক প্রস্তুতি ও পরিকল্পনা অনুযায়ী বছরের শেষ দিকে ভোটগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্থানীয় সরকারকে আরও শক্তিশালী এবং তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ও তফসিল নিয়ে আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন। বলেন, ধাপে ধাপে নির্বাচন করতে ১০ মাস থেকে ১ বছর লেগে যাবে। উপজেলা পরিষদকে খাটো করা বা অক্ষম করার পরিকল্পনা সরকারের নেই। সরকারের পক্ষ থেকে সময়মতো বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  এসএসসি, দাখিলসহ সমমানের ফল দেখা যাবে তিন উপায়ে...see more

এক কেন্দ্রের ভোট বাতিল, পুনর্নির্বাচনের ঘোষণা ইসির
তিনি বলেন, মধ্যপ্রাচ্য সংঘাত বা পরিস্থিতি নিয়ে এখনো উদ্বেগ আছে। যেকোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে। তবে দেশে প্রয়োজনীয় জ্বালানি তেল মজুত আছে।

তিনি আরও বলেন, জ্বালানির ওপর চাপ কমাতে বিদ্যুৎচালিত বাস নামানোর উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য এই বাস সার্ভিস চালু হবে। হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

আরও পড়ুনঃ  এসএসসি, দাখিলসহ সমমানের ফল দেখা যাবে তিন উপায়ে...see more

এর আগে সংসদে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ