Friday, September 18, 2026

পারমাণবিক অ*স্ত্র বানানো শতভাগ বন্ধ করবে ইরান, আশা ট্রাম্পের

আরও পড়ুন

ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেবে এবং পারমাণবিক অস্ত্র তৈরির যেকোনো প্রচেষ্টা থেকে সরে আসবে এমনটা প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনা বর্তমানে স্থবির হয়ে থাকলেও ট্রাম্প বিষয়টিকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী।

মঙ্গলবার (১২ মে) ডব্লিউএবিসি-র ‘সিড অ্যান্ড ফ্রেন্ডস ইন দ্য মর্নিং’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল—তিনি আদৌ বিশ্বাস করেন কি না যে ইরানকে বোমা তৈরি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত রাখা সম্ভব।

আরও পড়ুনঃ  ইন্না লিল্লাহ, সিলেটে ধান ক্ষেত দিয়ে যাওয়ার সময় তরু'নীকে সা"পে কা....see more.

জবাবে ট্রাম্প অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, তারা শতভাগ এটি বন্ধ করতে যাচ্ছে। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট সরাসরি ইঙ্গিত দেন যে তিনি নিজেই ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন। পারমাণবিক উপাদানকে ‘নিউক্লিয়ার ডাস্ট’ বা পারমাণবিক ধূলিকণা হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, এই ধূলিকণা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই আসবে।

 

 

তবে একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে কোনো ধরনের তাড়াহুড়ো করার প্রয়োজন নেই বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে তিনি জানান, অবরোধ বা ব্লকেড কার্যকর থাকায় যুক্তরাষ্ট্র বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থানে আছে।

আরও পড়ুনঃ  ৫ বছর প্রবাসে থাকার পরে বাংলাদেশের এয়ারপোর্টে এসে নিজের মেয়ে এবং বউ কে দেখে…See more

এর আগে তেহরানের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ পাল্টা প্রস্তাবটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছিলেন ট্রাম্প। তিনি আরও সতর্ক করেছিলেন যে দুই দেশের মধ্যকার বর্তমান যুদ্ধবিরতি চুক্তিটি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তা সত্ত্বেও ইরানের পিছু হটার বিষয়ে নিজের অবস্থানে অনড় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: সিএনএন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ