Friday, September 18, 2026

দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে পদ্মায় পড়ে গেছে বাস

আরও পড়ুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে এক মর্মান্তিক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে প্রায় ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল। এ সময় ‘হাসনা হেনা’ নামের একটি ইউটিলিটি ফেরি পন্টুনে সজোরে আঘাত করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর মুহূর্তেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  আবারও দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়ল নদীতে; হ*তাহতের খবর.......see more

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌপুলিশ, বিআইডব্লিউটিএ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযানে অংশ নেয়। কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অনেকেই বাসের ভেতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে বাস উদ্ধারের কাজ শুরু করে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এ ঘটনায় অন্তত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও বহু যাত্রী নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুনঃ  পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঢুকে একটি অফিস কক্ষ ভাঙচুর চালিয়েছেন এক যুবক। এ ঘটনার একটি ভিডিয়ো...see more

দুর্ঘটনার পর ঘাট এলাকায় নিখোঁজ যাত্রীদের স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রশাসন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ