Wednesday, June 10, 2026

প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানিয়েছেন হাদি হ*ত্যার প্রধান আসামি

আরও পড়ুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। একই সঙ্গে আলমগীর হোসেন নামে আরও একজনকে আটক করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া দুজন স্বীকার করেছেন যে তারা বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যার পর পালিয়ে যান। পরে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। ভারতের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করার পর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় গিয়ে তারা অবস্থান নেন।

আরও পড়ুনঃ  ১১ দলীয় জোটে ফের ভাঙন, বেরিয়ে গেছে একটি দল

পুলিশ জানিয়েছে, সুযোগ পেলেই তারা আবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছিল। এ ঘটনায় একটি নির্দিষ্ট মামলা করা হয়েছে। রবিবার তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ