Wednesday, June 10, 2026

ইরানের জনগণকে মার্কিন সেনাবাহিনীর জরুরি নির্দেশনা

আরও পড়ুন

ইরানের জনগণকে জরুরি বার্তা দিয়েছে মার্কিন সেনাবাহিনী। এতে বেসামরিক নাগরিকদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানানো হয়েছে।

রোববার (০৮ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, ইরানি বাহিনী জনবহুল এলাকা ব্যবহার করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এ ধরনের পদক্ষেপ বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে বলে উল্লেখ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানি বাহিনী যদি জনবহুল এলাকা থেকে সামরিক হামলা চালায়, তাহলে সেই স্থান আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত অবস্থান হারাতে পারে। এর ফলে এসব এলাকা বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

আরও পড়ুনঃ  সড়কে প্রাণ গেল বাংলাদেশির : রিমান্ডে মালয়েশিয়ার সেনা কর্মকর্তা

সেন্টকমের কমান্ডার ব্রাড কুপার বলেন, ইরানের শাসকগোষ্ঠী উপসাগরীয় অংশীদার দেশগুলোর ওপর হামলা চালিয়ে। তারা নিজেদের জনগণের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলে বেসামরিক জীবনের প্রতি স্পষ্ট অবহেলা দেখাচ্ছে।

এদিকে যুদ্ধ কতক্ষণ চলবে তা জানিয়েছেন ইরানের এক কমান্ডার। দেশটির খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আবদোলরহিম আব্দোল্লাহি বলেন, শত্রুকে পরাজিত ও অনুতপ্ত না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে ইরান। রোববার (০৮ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  শিক্ষায় আসছে বড় রদবদল, শিক্ষামন্ত্রীর নতুন পরিকল্পনা প্রকাশ

আবদোলরহিম আব্দোল্লাহি বলেন, ইরান তার সামরিক সক্ষমতা আরও বাড়িয়েছে এবং বর্তমানে দেশটির অস্ত্র আগের চেয়ে অনেক বেশি উন্নত, নির্ভুল ও শক্তিশালী। নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যন্ত কার্যকর। এটি যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।

এছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইরানের বিশেষজ্ঞ পরিষদের তথা অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য আহমাদ আলামুলহোদা বলেছেন, নতুন নেতাকে নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রোববার (০৮ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  হ-ত্যার বিচার চাইব না, আমাকে বাচ্চার কাছে যেতে দিন’

আহমাদ আলামুলহোদা জানান, এখন আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি নির্ভর করছে বিশেষজ্ঞ পরিষদের প্রধান হোসেইনি বুশেহরির ওপর। তিনিই শিগগিরই এ সিদ্ধান্ত প্রকাশ্যে ঘোষণা করবেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ