Monday, July 13, 2026

টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে

আরও পড়ুন

টেলিভিশনের টকশোতে আর অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।

আজ সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি এ ঘোষণা দেন। অনলাইন সংবাদ মাধ্যম

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আল বিদা টকশো। অনিবার্য কারণবশত আজ থেকে কোনো টিভি টকশোতে যাবো না। শুধু আমার নিজের ইউটিউব চ্যানেলে কথা বলবো ইনশা আল্লাহ।’

আরও পড়ুনঃ  মা দিবসে ছেলের ছুরিকাঘাতে মা খু*ন, বাবা-বোন হাসপাতালে

তবে কী কারণে তিনি টেলিভিশনের টকশো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

গোলাম মাওলা রনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ভিত্তিক টকশোতে নিয়মিত অংশ নিয়ে আসছিলেন।

তার হঠাৎ এ ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ