Friday, September 18, 2026

ওয়াক আউটের পর হাসনাতের ৩ শব্দের পোস্ট ভাইরাল

আরও পড়ুন

জাতীয় সংসদের অধিবেশনে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ওয়াক আউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। অধিবেশন চলাকালে তীব্র বাকবিতণ্ডা ও প্রতিবাদের জেরে তারা সংসদ কক্ষ ত্যাগ করেন (ওয়াক আউট)।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ থেকে বের হওয়ার পর বিকেল প্রায় ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি ইংরেজিতে মাত্র ৩টি শব্দ লেখেন—‘Get out Chuppu’।

স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এখানে ‘Chuppu’ শব্দটি দিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বোঝানো হয়েছে। রাজনৈতিক অঙ্গনে তিনি ‘চুপ্পু’ নামেই পরিচিত।

আরও পড়ুনঃ  শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি...see more

তবে এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। তার এই সংক্ষিপ্ত মন্তব্য ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ