Saturday, June 13, 2026

স্ত্রীর পরকীয়ার প্রতিশোধ নিতে অন্যরকম এক পথ বেছে নিলেন এক….see more

আরও পড়ুন

স্ত্রীর পরকীয়ার প্রতিশোধ নিতে অন্যরকম এক পথ বেছে নিলেন এক ভুক্তভোগী স্বামী। পরকীয়া প্রেমিক তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার পর, তিনি সোজা গিয়ে সেই প্রেমিকের স্ত্রীকেই বিয়ে করে ঘরে তুলেছেন!
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া গ্রামের বাসিন্দা হাসান এবং জোহরা বেগমের দীর্ঘ ১৫ বছরের সংসার ছিল। তাঁদের ঘরে এক ছেলে ও এক মেয়েও রয়েছে। হাসানের বাড়ির পাশেই একটি এনজিওতে বাবুর্চির কাজ করতেন রাজু নামের এক ব্যক্তি। পাশাপাশি বাড়ি হওয়ার সুবাদে রাজুর সঙ্গে হাসানের পরিবারের সুসম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সেই সুযোগে হাসানের স্ত্রী জোহরার সাথে রাজুর পরকীয়া সম্পর্ক তৈরি হয়।
গত মে মাসের ৭ তারিখে হাসানকে ফেলে রাজুর সঙ্গে পালিয়ে যান জোহরা। এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ ও মানসিকভাবে ভেঙে পড়েন হাসান। বসে থাকার পাত্র নন হাসানও! পরকীয়া প্রেমিক রাজুকে উচিত শিক্ষা দিতে তিনি এক অভিনব প্রতিশোধের পরিকল্পনা করেন। চলতি জুন মাসের ৪ তারিখ তিনি সোজা চলে যান সাতক্ষীরায়, যেখানে রাজুর স্ত্রী তাঁর ৩ বছরের সন্তান নিয়ে থাকতেন। হাসান সেখান থেকে রাজুর স্ত্রীকে সন্তানসহ মির্জাপুরে নিয়ে আসেন এবং পারিবারিকভাবে তাঁকে বিয়ে করেন!
এই বিষয়ে হাসানের সাফ কথা— “ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি। পরকীয়া প্রেমের শাস্তি দিতেই আমি এমন কাজ করেছি। ও আমারে কষ্ট দিছে, আমি ওরে কষ্ট দিছি। দুজনের কষ্ট এখন এক হইছে।”
ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অবাক করার মতো বিষয় হলো, গ্রামের অনেকেই হাসানের এই সিদ্ধান্তকে সমর্থন করছেন! এক প্রতিবেশী জানান, পরকীয়া প্রেমিককে শিক্ষা দেওয়ায় তাঁরা হাসানকে সমাজ থেকে পুরস্কৃত করার এবং বড় করে অনুষ্ঠান করারও পরিকল্পনা করছেন! তাঁদের মতে, রাজুর আগের স্ত্রীর ব্যবহার ও স্বভাব অনেক ভালো ।
তবে এই ঘটনাটি একদিকে যেমন নেটিজেনদের বিনোদন ও অবাক করছে, অন্যদিকে সমাজবিজ্ঞানীদের মতে এটি আমাদের সমাজ, পারিবারিক বন্ধন ও নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয়েরই এক প্রতিচ্ছবি
প্রতিশোধের এই অদ্ভুত ও নাটকীয় গল্পটি নিয়ে আপনার মতামত কী? কমেন্টে জানান!
আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  সারাদেশে একের পর এক শিশু ধ*র্ষণের ভয়াবহতা

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ