Friday, May 29, 2026

ইরানের সঙ্গে যু*দ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প

আরও পড়ুন

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি এখন ‘লাইফ সাপোর্টে’আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ আল জাজিরার লাইভে এ তথ্য জানানো হয়।

 

 

যুদ্ধ শেষ করা নিয়ে ইরানের প্রস্তাবে ট্রাম্প প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ রয়েছে এবং এর টিকে থাকার সম্ভাবনা মাত্র ১ শতাংশ।

 

 

 

তেহরানের সর্বশেষ শান্তি প্রস্তাবকে ‘এক টুকরো আবর্জনা’ বলার পর এবার এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুনঃ  ‘আমেরিকা চরম শোচনীয় অবস্থায় আছে’

প্রতিবেদন বলছে, শান্তি আলোচনায় তেহরানের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ক্রমশ হতাশ হয়ে পড়ছেন। এতে আগের সপ্তাহগুলোর তুলনায় এখন বড় আকারের সামরিক পদক্ষেপে ফিরে যাওয়ার বিষয়টি আরও বেশি গুরুত্ব পাচ্ছে।

 

 

আলোচনার সাথে জড়িত ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির ওপর চলমান অবরোধ এবং ইরানের অভ্যন্তরীণ বিভক্ত নেতৃত্ব—যা তিনি নিজের দৃষ্টিতে দেখছেন— এসবই ট্রাম্পের এই হতাশার মূল কথা।

আরও পড়ুনঃ  নয়াদিল্লিকে সংলাপের প্রস্তাব দিলেন শেহবাজ

প্রতিবেদনটি অনুসারে, ট্রাম্প বিশ্বাস করেন, এই অভ্যন্তরীণ বিভেদ পারমাণবিক আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ছাড় দেওয়ার ক্ষেত্রে ইরান সরকারের সক্ষমতাকে বাধাগ্রস্ত করছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ