Sunday, July 12, 2026

তামিলনাড়ুতে ভোট গণনা: কী আছে অভিনেতা বিজয়ের ভাগ্যে

আরও পড়ুন

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গণনার শুরুতেই ভিন্ন চিত্র দেখা যাচ্ছে অভিনেতা-রাজনীতিক বিজয়-এর ক্ষেত্রে। পেরাম্বুর আসনে এগিয়ে থাকলেও তিরুচিরাপল্লি পূর্ব আসনে পিছিয়ে রয়েছেন তিনি।

নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাঝাগম (TVK)-এর প্রধান হিসেবে নির্বাচনী অভিষেকে দুটি গুরুত্বপূর্ণ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজয়। এর মধ্যে উত্তর চেন্নাইয়ের পেরাম্বুর আসনে প্রাথমিক ফলে এগিয়ে রয়েছেন তিনি। অন্যদিকে তিরুচিরাপল্লি পূর্ব আসনে পিছিয়ে পড়েছেন।

পেরাম্বুর আসনটি দীর্ঘদিন ধরে দ্রাবিড় মুন্নেত্র কাঝাগম (DMK)-এর ঘাঁটি হিসেবে পরিচিত। ২০২১ সালের নির্বাচনে এ আসনে ডিএমকের প্রার্থী আর.ডি. সেকার ৫২ শতাংশের বেশি ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। প্রায় ২ লাখ ২২ হাজার ভোটারের এ নগর আসনটি তামিল রাজনীতিতে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।

আরও পড়ুনঃ  এলপিজি গ্যাসের নতুন দাম নির্ধারণ, সন্ধ্যা থেকে কার্যকর

বিশ্লেষকরা বলছেন, তুলনামূলকভাবে ‘নিরাপদ’ নয়—এমন দুটি আসন থেকে নির্বাচন করে বিজয় একটি আক্রমণাত্মক কৌশল নিয়েছেন। এর মাধ্যমে শাসক দলের শক্ত ঘাঁটিতেই নিজের জনপ্রিয়তা যাচাই করতে চাইছেন তিনি।

এদিকে টিভিকে (TVK) এবারের নির্বাচনে সব ২৩৪টি আসনেই এককভাবে প্রার্থী দিয়েছে। পেরাম্বুর ও তিরুচিরাপল্লি পূর্ব—এই দুই আসনকে উত্তর ও মধ্য তামিলনাড়ুতে দলের প্রধান লড়াই হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত এই দুই আসনে হাড্ডাহাড্ডি লড়াই অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি

সূত্র: এনডিটিভি (NDTV).

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ