Friday, July 10, 2026

গণনায় নাটকীয় মোড়: ভবানীপুরে ঘুরে দাঁড়ালেন মমতা

আরও পড়ুন

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনায় শুরুতে পিছিয়ে থাকলেও সময় এগোনোর সাথে সাথে ঘুরে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর আসনে তিনি প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে পেছনে ফেলে এগিয়ে গেছেন। তবে রাজ্যজুড়ে প্রাথমিক ফলাফলে এখনও এগিয়ে রয়েছে বিজেপি।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনায় ভবানীপুর আসনে আগের অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতে পিছিয়ে থাকলেও পরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে পেছনে ফেলে এগিয়ে গেছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ এই নেত্রী। যদিও সার্বিক চিত্রে তার দল তৃণমূল কংগ্রেস বিজেপির তুলনায় পিছিয়ে রয়েছে, তবুও ভবানীপুরে এই লড়াইয়ে তিনি প্রতিদ্বন্দ্বীকে টপকে গেছেন।

ভবানীপুরে প্রথম রাউন্ড ভোটগণনা শেষে ১ হাজার ৯৯৬ ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম রাউন্ডে শুভেন্দু পেয়েছেন ১ হাজার ৬৭০ ভোট। অন্যদিকে মমতা পেয়েছেন ৩ হাজার ৬৬৬ ভোট। গত নির্বাচনে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম আসনে দুই হাজারেরও কম ভোটে পরাজিত করেছিলেন।

আরও পড়ুনঃ  ধেয়ে আসছে ২০০ কিলোমিটার গতির তুফান, ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় ঝড়ের মুখে যে অঞ্চল

এক্সিট পোলে এগিয়ে বিজেপি: যা বললেন ক্ষুব্ধ মমতা
এর ফলে তৃণমূল নেত্রীকে নিজের বিধানসভা আসন ধরে রাখতে ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়তে হয়েছিল। এই নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তিনি নন্দীগ্রাম ও ভবানীপুর— দুই আসন থেকেই লড়ছেন এবং বর্তমানে নন্দীগ্রাম আসনে এগিয়ে আছেন।

কলকাতা জেলার অন্তর্ভুক্ত ভবানীপুর আসনটি ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ওই বছর সুব্রত বক্সী আসনটি জিতেছিলেন। এর আগে চার দফা নির্বাচন পর্যন্ত এটি ছিল কালিঘাট আসন। সেসময় চারটির মধ্যে তিনবার জয় পেয়েছিল কংগ্রেস।

আরও পড়ুনঃ  সন্ত্রাসী হা*মলায় বিএনপি নেতা নি/হত

২০১১ সালেই উপনির্বাচনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সীর জায়গায় বিধায়ক হন। সেই উপনির্বাচনের মাধ্যমে তিনি বিধানসভার সদস্য হয়ে মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখেন।

এদিকে সার্বিক চিত্রে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে। ফলে প্রথমবারের মতো রাজ্যে সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে দলটি। আর এটি তৃণমূলের জন্য বড় ধাক্কার ইঙ্গিত দিচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এই সময় পর্যন্ত বিজেপি ১৬৮টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১১৬টিতে এবং ২০২১ সালে ভরাডুবির মুখে পড়া কংগ্রেস এগিয়ে রয়েছে দুটি আসনে।

আরও পড়ুনঃ  অবশেষে সংসদে ২৬৫ সদস্যের ভোট পেয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন জ…see more

প্রসঙ্গত, ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮ আসন। এক্সিট পোলগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও বেশিরভাগ জরিপে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। তবে পিপলস পালস ও জনমত— এই দুটি সংস্থা মমতার দল জয় পেতে যাচ্ছে বলে জানিয়েছে।

এর আগে ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৯৪টির মধ্যে ২১৫টি আসনে জয় পেয়ে বড় ব্যবধানে বিজয়ী হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ