Monday, July 13, 2026

বিএনপির তিন নেতার জন্য দুঃসংবাদ

আরও পড়ুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সংগঠনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার তিন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন—ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুর রশিদ সরকার মধু, যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম এবং এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সফিউল্লাহ।

আরও পড়ুনঃ  মোজতবা খামেনি গুরুতর আহত, জরুরি অস্ত্রোপচার!

এ তথ্য নিশ্চিত করে ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সরকার বলেন, সংগঠনবিরোধী কার্যকলাপের দায়ে তাদের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ