Thursday, May 28, 2026

ইরানে হা*মলায় সৌদি যুবরাজের ভূমিকা সম্পর্কে আরও বিস্ফোরক তথ্য

আরও পড়ুন

ইরানে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক সামরিক হামলা টানা ১৭ দিনে গড়িয়েছে। সোমবার (১৬ মার্চ) পর্যন্ত এই যৌথ অভিযান অব্যাহত রয়েছে। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে হামলার পেছনে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক তৎপরতা ও চাপের বিষয়টিও সামনে আসছে।

চলতি মাসের শুরুতে প্রকাশিত দ্য ওয়াশিংটন পোস্ট ও বার্তা সংস্থা রয়টার্সের একাধিক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবের চাপও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রয়টার্স জানায়, প্রকাশ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নেন এবং ইরানে হামলার জন্য সৌদি ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন মঙ্গলবার, প্রথম ধাপে পাচ্ছেন যতজন

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় তার অবস্থান কিছুটা ভিন্ন ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে যুবরাজ ট্রাম্পকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

এদিকে রোববার (১৫ মার্চ) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে আরও নতুন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে সামরিক চাপ অব্যাহত রাখতে ট্রাম্পকে উৎসাহিত করেছেন সৌদি যুবরাজ। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, ট্রাম্প নিয়মিতভাবে বিভিন্ন আরব নেতার সঙ্গে আলোচনা করছেন, বিশেষ করে সৌদি যুবরাজের সঙ্গে তার যোগাযোগ ঘনিষ্ঠ।

আরও পড়ুনঃ  নেতানিয়াহুর মৃ/ত্যু জল্পনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর গোপন তথ্য

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এসব আলোচনায় যুবরাজ ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার এবং সামরিক চাপ চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। একই সঙ্গে ওয়াশিংটনে আবারও আলোচনায় এসেছে সৌদি আরবের প্রয়াত রাজা আব্দুল্লাহর একটি পুরোনো কৌশলগত পরামর্শ। সেই পরামর্শে বলা হয়েছিল, সংঘাতের ক্ষেত্রে প্রতিপক্ষের মূল নেতৃত্ব বা উৎসকে সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত করাই সবচেয়ে কার্যকর পদ্ধতি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ