Thursday, May 28, 2026

মির্জা আব্বাসের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাল বিএনপি

আরও পড়ুন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

সোমবার (২৩ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল এ খবর নিশ্চিত করেছেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।হাসপাতালের চিকিৎসকদের বরাতে ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, শারীরিক বিভিন্ন প্যারামিটার এখন ইতিবাচক দিকে যাচ্ছে। ব্রেইনের জটিলতা হওয়ায় পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে। তবে অবস্থা এখন উন্নতির দিকে।

আরও পড়ুনঃ  তেলের দাম লিটারে কমল প্রায় ১৫ টাকা

উল্লেখ্য, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১৫ মার্চ ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।সিঙ্গাপুরে অবস্থানরত মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল সোমবার সকালে জানান, চিকিৎসকরা তাকে আজ সকালে বেড থেকে চেয়ারে বসিয়েছেন, যা স্বাস্থ্যের উল্লেখযোগ্য অগ্রগতির লক্ষণ। তিনি এখন অল্প অল্প কথা বলতে পারছেন। হাসপাতালে মির্জা আব্বাসের পাশে সার্বক্ষণিক রয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস এবং ছেলে ইয়াসীর আব্বাস।পরিবার ও স্বজনদের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ