Sunday, July 12, 2026

ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন

আরও পড়ুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার ফৌজদারহাটের বিএমএ গেইটে ঢাকাগামী ট্রেনটিতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার ও পাশের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  ইরানি প্রেসিডেন্টের ক্ষমা চাওয়ার ঘটনায় তোলপাড়

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ