বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সংশোধিত বদলি নীতিমালা প্রস্তুত করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধান এবং কর্মচারীদের আবেদনের মাধ্যমে বদলির সুযোগ রাখা হয়নি। একটি ধারায় সরকার চাইলে প্রতিষ্ঠানপ্রধান এবং কর্মচারীদের বদলি করতে পারবে বলে উল্লেখ করা হয়েছে
এদিকে আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় বদলি সফটওয়্যার উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সংস্থাটির আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে জেলা এবং উপজেলা শিক্ষা অফিসে চিঠি পাঠাবে। এর মাধ্যমে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ শুরু হবে। ১৫ দিনের মধ্যে এ কার্যক্রম শেষ করার পরিকল্পনা করেছে মাউশি।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের পাঠাতে যাওয়া চিঠি প্রস্তুত। আগামী সপ্তাহে চিঠি পাঠানো হতে পারে।
জানা গেছে, আগে শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারতেন শিক্ষকরা। এনটিআরসিএ প্রকাশিত প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এ সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে
