Thursday, May 28, 2026

অন্তঃসত্ত্বা শিশুটির ভ্রুণের ডিএনএ টেস্টের তথ্য নিয়ে যা জানালো র‍্যাব

আরও পড়ুন

ময়মনসিংহের মদনে ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুটির ভ্রণের ডিএনএ টেস্টের তথ্য গুজব বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব।

বুধবার (৬ মে) দুপুরে ময়মনসিংহে র‌্যাব-১৪ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‌্যাব-১৪ এর কমান্ডিং অফিসার (সিও) নায়মুল হাসান।

তিনি বলেন, ডিএনএ টেস্ট হয়নি। প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই সেটা করবেন।

তদন্তের স্বার্থে যা যা করা দরকার সেটা করবেন।

আরও পড়ুনঃ  এবার বাংলাদেশের বিরুদ্ধে তদন্ত শুরু করলো যুক্তরাষ্ট্র

এদিকে শিশুটির ভ্রুণের ডিএনএ টেস্ট করা হয়েছে— এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিনোদন জগতের অনেকেই নিজের ফেসবুক আইডি থেকে এমন তথ্য পোস্ট করেন।

র‌্যাব জানায়, মঙ্গলবার রাতে র‌্যাবের একটি দল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সোনমপুর গ্রামে অভিযান চালিয়ে ভোর ৪টার দিকে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহকে গ্রেপ্তার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া আমান উল্লাহ নেত্রকোনার মদন উপজেলার পাঁচহার গ্রামে একটি মাদরাসা প্রতিষ্ঠা করেন। ওই মাদরাসায় পড়ত ধর্ষণের শিকার ওই শিশুটি। ২০২৫ সালের ২ অক্টোবর আমান উল্লাহ তাকে ধর্ষণ করলে।

আরও পড়ুনঃ  বিএনপির তিন নেতার জন্য দুঃসংবাদ

পরে গত ১৮ এপ্রিল নেত্রকোনার একটি বেসরকারি হাসপালে পরীক্ষার পর শিশটি অন্তঃসত্ত্বা বলে জানা যায়। পরে ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা করেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ