Friday, July 10, 2026

জরুরি সতর্কবার্তা দিল ইসলামী ব্যাংক

আরও পড়ুন

ঋণ ও বিনিয়োগের নামে প্রতারণার অভিযোগ তুলে গ্রাহকদের জন্য সতর্কবার্তা জারি করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির নাম ব্যবহার করে পরিচালিত একটি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে প্রতারকচক্র সাধারণ মানুষের কাছ থেকে অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (৬ জুলাই) দুপুরে ব্যাংকটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তামূলক ফটোকার্ডে এ তথ্য জানানো হয়।

ইসলামী ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, http://www.islamibankrin.com নামে একটি ওয়েবসাইট ঋণ ও বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে। তবে ইসলামী ব্যাংকের নামে এ ধরনের কোনো ওয়েবসাইট নেই এবং এর সঙ্গে ব্যাংকের কোনো সম্পর্কও নেই।

আরও পড়ুনঃ  তুমুল বিতর্কের মধ্যে ফিফার নতুন ঘোষণা, মিসরের জন্য বড় সুখবর

ব্যাংকটি গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, কোনো ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাবের তথ্য বা অর্থ লেনদেনের আগে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করতে হবে। ঋণ, বিনিয়োগ, আমানত কিংবা অন্য যেকোনো ব্যাংকিং সেবার তথ্যের জন্য শুধুমাত্র ইসলামী ব্যাংকের অনুমোদিত মাধ্যম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ