Monday, August 3, 2026

প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে গিয়ে ধ*র্ষণের শিকার শি*শু, তরুণ গ্রে*প্তার

আরও পড়ুন

যশোরের কেশবপুর উপজেলায় নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জয়ন্ত বিশ্বাস (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ

গতকাল সোমবার (২৬ মে) দুপুরে উপজেলার ২নং সাগরদাঁড়ি ইউনিয়নের মালোপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিম শিশুটি প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে যায়। সে সময় নির্জনতার সুযোগে শিশুটিকে ধর্ষণ করে ওই তরুণ। শিশুটি বাড়িতে ফিরে মাকে বিস্তারিত জানায়। কিছুক্ষণের মধ্যেই শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  সুরক্ষিত ভবনে যেভাবে নিহত হন খামেনি

 

বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযান চালায় পুলিশ। চিংড়া পুলিশ ক্যাম্পের একটি দল জয়ন্ত বিশ্বাসকে গ্রেপ্তার করে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ