Thursday, April 16, 2026

শিবিরের সেই সাহসী সিয়ামের ওপর হামলা, মধ্যরাতে জানালেন ডাকসু ভিপি

আরও পড়ুন

‘জুলাইযোদ্ধা’ ফেনীর সেই সাহসী সিয়ামের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিযোগ করেন তিনি।

অভিযোগ এনে করা সাদিক কায়েমের পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
জুলাইযোদ্ধা ছাত্রশিবিরের ফেনী শাখার সিয়াম একাই সেদিন সন্ত্রাসী আওয়ামী, ছাত্রলীগের বিরুদ্ধে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। অথচ আজ তার ওপর হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা।

আরও পড়ুনঃ  হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের একজন নারী শিক্ষার্থীর পরিবারের ওপর হামলা ও তাদের বাড়ি ছাড়া করছে বিএনপির সন্ত্রাসীরা কেবল পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য।

দেশের বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর অব্যাহত হামলা, আক্রমণ শুরু করেছে বিএনপির নেতাকর্মীরা।

নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জায়গায় বিএনপির সন্ত্রাসীরা যে নৃশংস হামলা পরিচালনার মাধ্যমে তাদের বিজয় উৎসব উদযাপন করছে! দেশবাসীকে সাথে নিয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ