Friday, September 18, 2026

খামেনির মৃত্যুতে ইরানের রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব পেলেন যে তিনজন

আরও পড়ুন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব পালনে তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল বা পরিষদ গঠন করা হয়েছে। রবিবার (১ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এই তথ্য নিশ্চিত করেছে।

এই পরিষদে রয়েছেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আইনজ্ঞ। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তর্বর্তীকালীন সময়ে এই তিন সদস্য যৌথভাবে রাষ্ট্র পরিচালনার যাবতীয় দায়িত্ব দেখভাল করবেন।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হলেন হাসনাত মোর্শেদ

ইরানের সংবিধান অনুযায়ী, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের চূড়ান্ত দায়িত্ব এখন দেশটির বিশেষ ধর্মীয় ও আইনি সংস্থা অ্যাসেম্বলি অফ এক্সপার্টের ওপর ন্যস্ত করা হয়েছে। এই পরিষদকেই দ্রুততম সময়ের মধ্যে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির যোগ্য উত্তরসূরি খুঁজে বের করতে হবে। তবে বর্তমান যুদ্ধাবস্থার কারণে এই প্রক্রিয়াটি বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলার মুখে থাকায় নিরাপত্তা জনিত কারণে পরিষদের সদস্যদের দ্রুত একত্র করা কঠিন হতে পারে।

আরও পড়ুনঃ  খামেনি নি"হ"ত, চাঞ্চল্যকর তথ্য দিলো ইরানি মিডিয়া

উল্লেখ্য, ১৯৮৯ সালে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর দিনই আলী খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। দীর্ঘ কয়েক দশক পর তার প্রয়াণে দেশটিতে নতুন নেতৃত্ব নির্বাচনের আইনি প্রক্রিয়া শুরু হলো। এখন পুরো বিশ্বের নজর তেহরানের এই রাজনৈতিক পালাবদল এবং নবগঠিত পরিষদের পরবর্তী পদক্ষেপের দিকে। সূত্র: আল জাজিরা

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ