Saturday, March 28, 2026

নতুন করে ৫ জনকে মন্ত্রী ও ৫ জনকে প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা নিয়োগ

আরও পড়ুন

বাংলাদেশ সরকার ‘রুলস অব বিজনেস, ১৯৬৬-এর ৩ (বি)’-এ প্রদত্ত ক্ষমতাবলে নতুন পাঁচজনকে মন্ত্রী এবং পাঁচজনকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

প্রজ্ঞাপনে উল্লেখিত মন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্তরা হলেন- মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান,রুহুল কবির রিজভী আহমেদ, মোঃ ইসমাইল জবিউল্লাহ ও ডঃ রাশেদ আল মাহমুদ তিতুমীর। অন্যদিকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্তরা হলেন- হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম, ডাঃ জাহেদুর রহমান, ডঃ মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ

আরও পড়ুনঃ  ধর্ষণের শিকার শিশু আইসিইউতে,

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

তথ্যমতে, নতুন সরকারের মন্ত্রীসভার ২৪ প্রতিমন্ত্রীর কেউই এর আগে মন্ত্রিপরিষদে দায়িত্ব পালন করেননি। এছাড়া ২৫ জন মন্ত্রীর মধ্যে ১৭ জনই নতুন মুখ। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হলেন। নতুন এ মন্ত্রিসভায় তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ