Monday, August 3, 2026

অধিবেশন চলাকালেই হাসনাতের ৩ শব্দের পোস্ট, মুহূর্তেই ভাইরাল

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে বক্তব্য শুরু করলে বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান এবং একপর্যায়ে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন।

অধিবেশন চলাকালে এ ঘটনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি নিজের ফেসবুক আইডিতে মাত্র তিন শব্দের একটি পোস্ট দেন—‘Get out Chuppu’। পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আরও পড়ুনঃ  রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন

সংসদ সূত্রে জানা গেছে, এদিন জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানালে বিরোধী দলের এমপিরা নিজেদের আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। এ সময় তারা ‘জুলাইয়ে গাদ্দার’ লেখা লিফলেট প্রদর্শন করেন।

স্পিকার তাদের শান্ত থাকার আহ্বান জানালেও সংসদ কক্ষে হট্টগোল বাড়তে থাকে। রাষ্ট্রপতি বক্তব্য শুরু করলে বিরোধী সদস্যদের একটি অংশ ‘গেট আউট চুপ্পু’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শেষ পর্যন্ত বিরোধী দলের এমপিরা সংসদ কক্ষ ত্যাগ করেন।

আরও পড়ুনঃ  ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান

এ ঘটনার মধ্যেই সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সংক্ষিপ্ত ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ