Saturday, March 28, 2026

শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য আগামী শনিবার (১৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী বৃহস্পতিবার (১২ মার্চ) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক সম্প্রসারণের কারণে শিবগঞ্জ ৩৩ কেভি লাইন স্থানান্তর কাজ সম্পন্ন করার জন্য সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ  বিএনপির তিন নেতার জন্য দুঃসংবাদ

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি উন্নয়নমূলক কাজের জন্য সাময়িক বিদ্যুৎ বন্ধের কারণে স্থানীয় জনগণকে অস্বস্তির জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ