Friday, September 18, 2026

ঈদের দিনে ঝড়ের পূর্বাভাস নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস।

আরও পড়ুন

পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য আগামী ১৯ মার্চ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। তবে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ১৯ মার্চ সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। এদিন চাঁদ মাত্র ৫৪ সেকেন্ড দিগন্তে অবস্থান করবে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পরদিন ২০ মার্চ সন্ধ্যায় দেশের আকাশে প্রায় ১ ঘণ্টা সময় ধরে চাঁদ দেখা যাবে। ফলে ২০ তারিখেই চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুনঃ  ইরানের জনগণকে মার্কিন সেনাবাহিনীর জরুরি নির্দেশনা

ঈদের আনন্দ উদযাপনের মাঝে বাগড়া দিতে পারে আবহাওয়া। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঈদের দিন কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০ ও ২১ মার্চ দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হতে পারে।

এছাড়া ঢাকা ও দেশের উত্তরাঞ্চলে ঝড়ের প্রভাব কিছুটা বেশি থাকতে পারে। কালবৈশাখীর এই প্রভাব দীর্ঘস্থায়ী হবে না।

২২ মার্চ থেকে আবহাওয়া পুনরায় স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, মার্চ মাস জুড়েই দেশে সহনীয় তাপমাত্রা বিরাজ করবে। ফলে বড় ধরণের কোনো তাপপ্রবাহের সম্ভাবনা নেই, যা উৎসবের দিনগুলোতে সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তিদায়ক হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ