Saturday, March 28, 2026

কবে ফিরবেন সাকিব জানালেন তার গুরু

আরও পড়ুন

সাকিব-মুশফিক-সৌম্য-নাসির—সবার গুরু নাজমুল আবেদীন। সবার কাছে ফাহিম স্যার নামেই যার খ্যাতি। বিকেএসপির শুরু থেকেই ক্রিকেটের প্রধান কোচ হিসেবে যার কাঁধে দায়িত্ব বর্তেছিল; এখন তিনি পালন করছেন বোর্ড পরিচালক এবং বিসিবির ক্রিকেট অপারেশন্সের গুরুদায়িত্ব।

সাকিবের দেশে ফেরা নিয়ে এবার মুখ খুললেন তারই এক সময়ের গুরু নাজমুল আবেদীন ফাহিম। এ প্রসঙ্গে গণমাধ্যমকে ফাহিম বলেন, ‘প্রথম কথা হচ্ছে, সাকিবের ফিরে আসা। এখন সাকিবকে নিয়ে যে আইনগত ব্যাপারগুলো পরিচালনা করা হচ্ছে, বেশ দ্রুততার সাথে হচ্ছে, আমি যতটুকু জানি। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে, সামনে হয়ত আমরা দেখতেও পারি সাকিবকে দেশে ফিরে আসতে। তারপরে তার দলে খেলা, কোন ফরম্যাটে খেলবে, কতটুকু খেলবে, সেই বিষয়গুলো আসবে। সেখানে নির্বাচকদের ব্যাপার থাকবে। টিম ম্যানেজমেন্টের ব্যাপার থাকবে। সাকিবের নিজস্ব মতামত থাকবে, ক্রিকেট বোর্ডের মতামত থাকবে। সবকিছু মিলিয়ে সেই সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। তবে বটম লাইন হচ্ছে দল সবার আগে। দলের স্বার্থটা সবার আগে আমরা দেখব। তারপরে অন্য কিছু।’নিউজিল্যান্ড সিরিজে ফেরা নিয়ে ফাহিম জানান, ‘আমি আশা করছি এই সময়ের মধ্যে চলে আসতে পারবে। আমি চাইব সে আসুক, ব্যাপারটা যেন এমন হয় সে ফিরলে দলে ভ্যালু এড হবে। অবশ্যই দলে সুযোগও পাবে।’

আরও পড়ুনঃ  জ্বালানি তেলের দাম নিয়ে নতুন বার্তা দিলো সরকার

২০২৪ সালের ভারত সফরে কানপুর টেস্টে বাংলাদেশের জার্সিতে সর্বশেষ খেলেছিলেন সাকিব আল হাসান।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ