Saturday, March 28, 2026

ব্রাহ্মণবাড়িয়ায় টানা চার ঘণ্টা দুই গোষ্ঠীর সংঘর্ষ, মসজিদের ইমামসহ নিহত ২

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গোয়ালনগর ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আক্তার মিয়া ও হাবিবুর রহমান নামে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৩০ জন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এই সংঘর্ষ শুরু হয়। দুপুর পর্যন্ত প্রায় চার ঘণ্টা সংঘর্ষ চলে। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, নিহতদের মধ্যে মাওলানা হাবিবুর রহমান স্থানীয় একটি জামে মসজিদের ইমাম। তিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট গোয়ালনগর ইউনিয়ন শাখার সভাপতি বলে এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ। এছাড়া তাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী বলে জানিয়েছেন সংগঠনের নাসিরনগর উপজেলা কমিটির সভাপতি মাওলানা রিয়াজুল করিম।

আরও পড়ুনঃ  শত্রুকে এমন জায়গায় আঘাত করবো যা তারা কল্পনাও করেনি: ইরানের নৌবাহিনী প্রধান

পুলিশ ও স্থানীয়রা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপির সমর্থক, রহিম তালুকদার গোষ্ঠীর জিয়াউর রহমানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড দেন। এ ঘটনায় জিয়াউর রহমান একই গ্রামের কাসেম মিয়ার গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন। বিষয়টি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলে আসছিল।এর জের ধরে কয়েকদিন আগেও দুই গোষ্ঠী সংঘর্ষে জড়ায়। একই ঘটনায় আজ সকালে ফের রহিম গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজন টেঁটা-বল্লম নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে টেঁটাবিদ্ধ হয়ে আক্তার মিয়া ও হাবিব মিয়া নিহত হয়। আহত হয় উভয়পক্ষের অন্তত ৩০ জন।

আরও পড়ুনঃ  এবার বাংলাদেশি তরুণীর ভারতের প*র্নোগ্রাফিতে কাঁপছে দেশ, ভিডিও লিংকসহ

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘হাসপাতালে দুজন চিকিৎসা নিতে এসেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ বলেন, ‘পূর্ব বিরোধের জেরে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ