Saturday, March 28, 2026

যুদ্ধের মধ্যেও যেভাবে আয় করছে দৈনিক ১৩৯ মিলিয়ন ডলার আয় করছে

আরও পড়ুন

মধ্যপ্রাচ্য ও হরমুজ প্রণালি ঘিরে যুদ্ধের অস্থিরতায় বৈশ্বিক জ্বালানি বাজারে ধাক্কা লাগলেও, সেই পরিস্থিতিতেই দৈনিক ১৩৯ মিলিয়ন ডলার আয় করছে ইরান। তেলের দাম বাড়া ও রপ্তানি চালু রাখতে পারার সুযোগে দেশটি প্রতিদিন এই বিপুল পরিমাণ অর্থ আয় করছে। আর এটি যুদ্ধের মধ্যেও তাদের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী রাখছে। খবর এনডিটিভির।

সংবাদমাধ্যমটি বলছে, হরমুজ প্রণালি সংকটের মধ্যেই তেল বিক্রি থেকে প্রতিদিন বিপুল পরিমাণ আয় করছে ইরান। এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর তেলের দাম বেড়ে যাওয়ায় দেশটি অতিরিক্ত প্রায় দেড়শো মিলিয়ন ডলার আয় করেছে। সংঘাতের কারণে বৈশ্বিক বাজারে তেলের দাম বাড়লেও, হরমুজ প্রণালি ব্যবহার করতে পারা একমাত্র বড় রপ্তানিকারক হিসেবে ইরান এই পরিস্থিতি থেকে লাভবান হচ্ছে।মূলত যুদ্ধ শুরুর পর থেকে ইরান দুইভাবে সুবিধা পাচ্ছে। একদিকে তাদের প্রধান তেল ইরানিয়ান লাইট আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট তেলের তুলনায় গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম ছাড়ে বিক্রি হচ্ছে। অন্যদিকে ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে।

আরও পড়ুনঃ  মুসলিম বিশ্বের উদ্দেশে খোলা চিঠি ইরানি নিরাপত্তা প্রধানের

এই মাসে ইরানের তেল রপ্তানি দৈনিক প্রায় ১৬ লাখ ব্যারেলে পৌঁছেছে, এটি যুদ্ধের আগের স্তরের কাছাকাছি। তেলবাহী জাহাজগুলো খার্গ দ্বীপ টার্মিনাল থেকে তেল নিয়ে হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগর ছাড়ছে এবং সাম্প্রতিক সময়ে এই কার্যক্রম আরও বেড়েছে।অন্যদিকে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য তেল রপ্তানিকারক দেশগুলোর ক্ষেত্রে কার্যত অবরোধ বজায় রয়েছে, ফলে তাদের রপ্তানি ব্যাহত হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা চললেও, ইরান তাদের অর্থনৈতিক প্রবাহ বজায় রাখতে সক্ষম হওয়ায় সেই সামরিক চাপ অনেকটাই কম কার্যকর হয়েছে। এমনকি যুদ্ধের কারণে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র সমুদ্রপথে থাকা কিছু ইরানি তেলের ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা স্থগিত করেছে।

আরও পড়ুনঃ  প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানিয়েছেন হাদি হ*ত্যার প্রধান আসামি

তথ্য অনুযায়ী, মার্চ মাসে ইরান তাদের ইরানিয়ান লাইট তেল বিক্রি করে প্রতিদিন প্রায় ১৩৯ মিলিয়ন ডলার করে আয় করছে, যা ফেব্রুয়ারিতে ছিল ১১৫ মিলিয়ন ডলার।

এছাড়া আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট তেলের তুলনায় ইরানি তেলের মূল্যছাড় কমে ব্যারেলপ্রতি ২.১০ ডলারে নেমে এসেছে, যা প্রায় এক বছরের মধ্যে সর্বনিম্ন। যুদ্ধের আগে এই ব্যবধান ছিল ১০ ডলারের বেশি।

উচ্চমূল্যে তেল বিক্রি ইরানের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সাম্প্রতিক হামলায় দেশটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অর্থনীতি পুনর্গঠনে বড় বিনিয়োগ প্রয়োজন হবে। একই সঙ্গে পাল্টা হামলায় ব্যবহৃত অস্ত্রও পুনরায় মজুদ করতে হবে।

আরও পড়ুনঃ  ক্ষমতার শেষপ্রান্তে ড. ইউনূস, এরপর কোথায় কী করবেন?

ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্র কেবল সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, তেল অবকাঠামো অক্ষত রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কপার্নিকাস ব্রাউজার-এর স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, সেখানে নিয়মিত বড় তেলবাহী জাহাজ ভিড়ছে এবং তেল লোড হচ্ছে।

এছাড়া ইরান হরমুজ প্রণালির বাইরে অবস্থিত জাস্ক টার্মিনাল থেকেও তেল পাঠাচ্ছে, যদিও সেখানে সাধারণত কম জাহাজ লোড হয়। এমনকি প্রণালি দিয়ে যাতায়াতকারী কিছু বাণিজ্যিক জাহাজ থেকে ট্রানজিট

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ