Monday, April 20, 2026

ব্রেকিংঃ এনসিপিতে আসছে যে ৩৫ নেতা,দেখে নিন তালিকা

আরও পড়ুন

ব্রেকিংঃ এনসিপিতে আসছে যে ৩৫ নেতা,দেখে নিন তালিকা
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন প্রায় ৩৫-৪০ জন জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির নেতাকর্মী।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র।

সূত্রমতে, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত, মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ প্রায় ৩০ জন নেতাকর্মীর এনসিপিতে যোগদান প্রায় চূড়ান্ত। জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির আরও ১০ জনের মতো নেতার এনসিপিতে যুক্ত হওয়ার বিষয়টিও অনেকটা চূড়ান্ত হয়েছে। জানা গেছে, জুলাই শক্তিগুলোর ঐক্যপ্রক্রিয়া নিয়ে অনেকদিন দিন ধরে কাজ করে আসছে এনসিপি।

আরও পড়ুনঃ  সেনাবাহিনীর শীর্ষ দুই পদে রদবদল, চিফ অব জেনারেল হলেন মাইনুর রহমান

বিভিন্ন দল, সংগঠন ও প্লাটফর্মের সঙ্গে নিরিড় যোগাযোগ রক্ষার পাশাপাশি দফায় দফায় বৈঠক করছে দলটি। এর ফলাফল হিসেবে প্রথমধাপে এনসিপিতে যুক্ত হচ্ছেন আপ বাংলাদেশের বড় একটি অংশ। পরবর্তীতে এনসিপির তৃণমূল পর্যায়ের কমিটিগুলোতে আপের নেতাকর্মীদের যুক্ত করা হবে।

এনসিপিতে যুক্ত হতে যাওয়া আপ বাংলাদেশের নেতাদের মধ্যে জুনায়েদ-রাফে-ইরা ছাড়াও রয়েছেন জসিম উদ্দিন, জাহিদুর রহমান, তৌসিব মাহাবুব সোহান, কাজী সালমান, মোশারেফ হোসেন প্রমুখ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ