Friday, September 18, 2026

খুলনায় ‘বাংলা কিউআর’ নিয়ে জনসচেতনতামূলক বিশেষ অনুষ্ঠানের আয়োজন সিটি ব্যাংকের

আরও পড়ুন

খুলনা প্রতিনিধ, গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে খুলনা নিউমার্কেটে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সিটি ব্যাংক পিএলসি। উল্লেখ্য এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকদের জন্য কেনাকাটার উপর ১০% ছাড়ের ব্যবস্থা করা হয়েছে ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত ।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—নির্বাহী পরিচালক (চলতি দায়িত্বে) জনাব এস. এম. কামালুজ্জামান কামাল। পরিচালক, জনাব মো: মতিয়ার রহমান মোল্যা। অতিরিক্ত পরিচালক, এন. এ. এম. সারওয়ারে আখতার ও মোঃ আবুল বাশার এবং সহকারী পরিচালক মো: নাফিউল করিম।

আরও পড়ুনঃ  নতুন সরকারের দ্বিতীয় দিনেই বড় সুখবর!

সিটি ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন—খুলনা অঞ্চল প্রধান মো: ইব্রাহিম খলিল। এরিয়া হেড ও শাখা ব্যবস্থাপক হিমাদ্রী শেখর হোড়। হেড অফ অফলাইন বিজনেস, মো: রেফাজ আহম্মেদ ভুইয়া। হেড অফ বিজনেস সাপোর্ট, মো: শফিউল করিম এবং খুলনা অঞ্চলের রিজিওনাল হেড অফ অফলাইন বিজনেস, নেওয়াজ মাহমুদ। এছাড়া খুলনা নিউমার্কেটের ব্যবসায়ী সম্প্রদায়ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বাংলা কিউআর বাংলাদেশ ব্যাংকের একটি অনন্য উদ্যোগ, যা দেশকে ক্যাশলেস সমাজে রূপান্তরিত করার অন্যতম প্রধান হাতিয়ার। এই পদ্ধতিতে গ্রাহকরা যেকোনো মার্চেন্ট কিউআর স্ক্যান করে সহজেই পেমেন্ট করতে পারছেন, অন্যদিকে দোকানদাররাও ডিজিটাল মাধ্যমে দ্রুত ও নিরাপদে পেমেন্ট গ্রহণ করতে পারায় লাভবান হচ্ছেন।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি, সমুদ্রতল ম্যাপিং জোরদার করছে চীন

অনুষ্ঠানের বক্তারা ডিজিটাল লেনদেনের সুবিধা, সাইবার নিরাপত্তা ও বাংলা কিউআরের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং দেশের আর্থিক লেনদেনকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে সকল ব্যবসায়ীকে ডিজিটাল পেমেন্ট গ্রহণের আহ্বান জানান। সিটি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, দেশের প্রতিটি প্রান্তে ডিজিটাল অর্থনীতির সুফল পৌঁছে দিতে এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ