Thursday, May 28, 2026

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে তীব্র গোলাগুলিতে নি*হত ২২, যে দাবি জানালো পাকিস্তান

আরও পড়ুন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার (কেপি) খাইবার জেলায় ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ অবস্থান লক্ষ্য করে যৌথ অভিযান চালিয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। অভিযানে অন্তত ২২ জন ‘ভারত-সমর্থিত সশস্ত্র সদস্য’ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।

গত মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই যৌথ অভিযানে তথাকথিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করা হয়।সামরিক বাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) শুক্রবার এক বিবৃতিতে জানায়, অভিযানের সময় দুপক্ষের মধ্যে গোলাগুলিতে এক ১০ বছর বয়সী শিশু প্রাণ হারিয়েছে। অভিযানস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করার পাশাপাশি ওই এলাকায় আরও তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুনঃ  ভয়ংকর প*রকীয়া: যখন সন্তানরা হয় সবচেয়ে বড় শিকার

আইএসপিআর-এর দাবি অনুযায়ী, নিহত সশস্ত্র সদস্যরা ওই অঞ্চলে সাম্প্রতিক সময়ের বেশ কিছু নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে ‘আজম-ই-ইস্তেহকাম’ পরিকল্পনার আওতায় এই ধরনের অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে সামরিক কর্তৃপক্ষ।উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান সীমান্তে অস্থিরতা ও সন্ত্রাসী তৎপরতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাকিস্তান সরকার সম্প্রতি ‘গাজাব লিল-হক’ নামে বড় আকারের একটি অভিযান শুরু করেছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দেওয়া তথ্যমতে, এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ৭৯৬ জন সশস্ত্র যোদ্ধা ও সংশ্লিষ্ট সন্ত্রাসী নিহত হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ