Sunday, July 12, 2026

মা দিবসে ছেলের ছুরিকাঘাতে মা খু*ন, বাবা-বোন হাসপাতালে

আরও পড়ুন

মা দিবসের আনন্দ যখন চারদিকে, ঠিক তখনই ফেনীর দাগনভূঞায় ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জেরে জন্মদাত্রী মাকে ছুরিকাঘাতে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঘাতক যুবকের বাবা ও বোন। গতকাল রোববার (১০ মে) রাতে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মকবুল হুজুরের বাড়িতে এই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিন্দুরপুর ইউনিয়নের বাসিন্দা মো. মোস্তফার ছেলে রাফি (২১) রোববার রাতে পারিবারিক কলহের একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। তার এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা লাকি আক্তার, বাবা মোস্তফা ভুঁইয়া (৪৫) ও বোন সাহারা আক্তার মিথিলা (১৮) গুরুতর রক্তাক্ত হন।চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা লাকি আক্তারকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, বাবা ও বোনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  একটি ফেসবুক পোস্ট, তারপরই বাবার ওপর নেমে এলো ভয়াবহ বিপদ... See more

প্রতিবেশীরা জানান, ঠিক কী নিয়ে ওই রাতে ঝগড়া শুরু হয়েছিল তা স্পষ্ট নয়। তবে প্রতিবেশী আবুল কালামের দাবি, রাফি পড়াশোনা ছেড়ে দিয়ে গত বেশ কিছুদিন ধরে মাদকের নেশায় জড়িয়ে পড়েছিল। মাদকাসক্তি ও পারিবারিক অশান্তি থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম জানান, রাফি নামের এক যুবক তার মাকে হত্যা করেছে এবং বাবা-বোনকে গুরুতর আহত করেছে। অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ