Sunday, July 12, 2026

জবিতে ক্লাসের মধ্যে অশ্লীল ভিডিও ধারণ, অত:পর…

আরও পড়ুন

ক্লাসের মধ্যে অশ্লীল ভিডিও ধারণ: জবির দুই শিক্ষার্থী বহিষ্কার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাসরুমে অশ্লীল ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন আইন বিভাগের ২১ ব্যাচের উৎস দাস এবং সমাজকর্ম বিভাগের ২১ ব্যাচের স্নেহা সাহা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে সমাজকর্ম বিভাগের ক্লাসরুমে অভিযুক্ত দুই শিক্ষার্থীকে আপত্তিকর ও অশালীন ভিডিও ধারণ করতে দেখা যায়। ভিডিওটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। কেউ কেউ মন্তব্যঘরে তাদের বহিষ্কার করার দাবি করেন জবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। পরবর্তীতে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুনঃ  যে পানীয় পান করলে ৪৫ বছরের পরেও পুরুষদের টেস্টোস্টেরন লেভেল বাড়ে হুহু করে!

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রইস উদ্দিন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি সুশৃঙ্খল ও মূল্যবোধসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

আইন বিভাগের ডিন খ্রিস্টিন রিচার্ডসন বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা ও একাডেমিক পরিবেশ বজায় রাখা বিশ্ববিদ্যালয়ের অন্যতম দায়িত্ব। অভিযুক্তদের কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক এবং এটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও কঠোর নজরদারি থাকবে।

আরও পড়ুনঃ  ‘ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা’

এদিকে, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ কেউ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ