Thursday, May 28, 2026

আমি নর্থ সাউথে পড়াই, দরকার নাই গণভবন থেকে চুরি করার: কারিনার মা

আরও পড়ুন

আমি নর্থ সাউথে পড়াই, দরকার নাই গণভবন থেকে চুরি করার: কারিনার মা

ভিডিও লিংক এখানে
https://www.facebook.com/share/r/1Bw7ZxzdVu/

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মা লোপা কায়সার বলেছেন, আমরা কোনোদিন গণভবনে যাইনি। আমি বা ওর বাবা কেউ গণভবনে যাইনি।

আমরা জুলাই যোদ্ধা না, আমরা মানব যোদ্ধা। আমরা চুরি করিনি।
রবিবার (১৭ মে) রাত ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কারিনা কায়সারের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লোপা কায়সার।

আরও পড়ুনঃ  শত্রুকে এমন জায়গায় আঘাত করবো যা তারা কল্পনাও করেনি: ইরানের নৌবাহিনী প্রধান

জানাজায় অংশ নেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ ছাড়া অংশ নেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদসহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা।

এসময় কারিনা কায়সারের বাবা হামিদ কায়সার বলেন, চিকিৎসা খাতে সরকারকে আরো গুরুত্ব দিতে হবে। লিভার ট্রান্সফারের কোনো চিকিৎসা হয় না বাংলাদেশে।

অথচ আইসিইউতে নিয়ে লাখ লাখ টাকা রেখে দেয় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।
কারিনা কায়সারের মা বলেন, ৫ আগস্ট তারা গণভবনে যায়নি। কিন্তু শেখ হাসিনার পতনের আনন্দ উদযাপন হিসেবে উদযাপন করেছিলেন।

আরও পড়ুনঃ  সে*ক্স ভিডিও ভাইরাল হওয়ার পর হাতিয়ার ইউএনও ওএসডি

লোপা কায়সার বলেন, জুলাইয়ে যা হয়েছে, আপনারা সবাই প্রতিহত করেছেন। কারোরই জিনিসটা ভালো লাগেনি।

আর আমাদের একটি ভিডিও আপলোড করা হয়েছে। আমরা গণভবনে কোনোদিনই যাইনি। আমি বা ওর বাবা কেউ গণভবনে যাইনি। আমরা আমাদের বাসার মোড়ে, যখন সবাই রাস্তা দিয়ে যাচ্ছে, মহাখালী থেকে উত্তরার দিকে, কারো হাতে হাঁস, কারো হাতে গাছ, কারো হাতে মাছ- তখন আমার স্বামী বলল, তুমি যদি কিছু নিয়ে আসতে, তাহলে তো আমরাও দেখাতে পারতাম। তখন হাতে ছিল একটি শ্রী লেদার্সের ব্যাগ। তখন আমি বলি, এই যে আমার একটা ব্যাগ! আরেকটা চিরুনি নিয়ে বলি, এই যে চিরুনি! এখন এটা কে যে আপলোড করছে! এখন সবাই লেখে, আমরা গণভবনে চুরি করেছি। আমাদের চুরি করার কী দরকার?

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ