Monday, July 13, 2026

কারিনার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন বাবা

আরও পড়ুন

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে। রোববার (১৭ মে) বিকেল ৫টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

বাদ মাগরিব রাজধানীর বনানীর ডিওএইচএস মাঠে কারিনার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কায়সার হামিদ।

সামাজিকমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তরুণ দর্শকদের কাছে কারিনাকে জনপ্রিয় করে তোলে। মেয়ের জনপ্রিয়তার কথা উল্লেখ করে কায়সার হামিদ বলেন, ‘কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যে কারিনাকে এতো মানুষ ভালোবাসে এটা আমার জানা ছিল না।

আরও পড়ুনঃ  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল

তার প্রতি দেশের মানুষের ভালোবাসা দেখে আমার গর্ব হচ্ছে।’
এরপর মেয়ের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে কায়সার হামিদ বলেন, ‘কারিনা কোনো রাজনৈতিক দলের সাপোর্ট করতো না বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না।

তবে অন্যায়ের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতো এবং ভিডিও বানাতো।”
পরিবারিরক সূত্রে জানা গেছে, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস-এ এবং ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। বেশ কয়েক দিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

আরও পড়ুনঃ  এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের যে তিন নির্বাচন

অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে কিছুদিন লাইফ সাপোর্টেও রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কারিনার মৃত্যু হয়

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ