Sunday, March 1, 2026

ফাহিম চৌধুরী বাংলাদেশের তরুণ জেফ্রি এপস্টিন যে আ. লীগ নেতাদের মেয়ে সাপ্লাই দিত: আম্মার

আরও পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আর এস ফাহিম চৌধুরীকে বাংলাদেশের ‘তরুণ জেফ্রি এপস্টিন’ হিসেবে অভিহিত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি অভিযোগ করেন, আওয়ামী সরকারের আমলে ফাহিম চৌধুরী দলীয় নেতাদের কাছে নারী সরবরাহ করার মতো অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন এবং নিজস্ব ভাড়া করা ফ্ল্যাটে মদ ও নারীসহ নেতাদের আপ্যায়নের ব্যবস্থা করতেন। এ ছাড়াও গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সরাসরি হামলার নেতৃত্বে এই ফাহিম চৌধুরী ছিলেন বলে তিনি তার পোস্টে উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  হঠাৎ অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমান

সালাউদ্দিন আম্মার আরও জানান, বিগত সরকারের পতনের পর ফাহিম চৌধুরী দীর্ঘ সময় আত্মগোপনে থাকলেও বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর রহস্যজনকভাবে দেশে ফিরে ‘রাজকীয় হালে’ চলাফেরা করছেন। আওয়ামী লীগের এই সহযোগীকে কারা দেশে ফেরার সুযোগ করে দিয়েছে এবং কার আশ্রয়ে তিনি এখন নিরাপদ রয়েছেন, তা খুঁজে বের করার হুঁশিয়ারি দিয়েছেন রাকসু জিএস। তিনি প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই কুলাঙ্গারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে যাতে সে আবারও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ না পায়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ