Tuesday, April 14, 2026

আবারও জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়

আরও পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের একটি সংক্ষিপ্ত ফেসবুক স্ট্যাটাস রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। ভোর ৬টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেয়া দুই বাক্যের ওই স্ট্যাটাসে তিনি লেখেন, “ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।”

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ৩ লাখ ১০ হাজার রিঅ্যাক্ট পড়েছে , শেয়ার হয়েছে চার হাজারের বেশি। একই সময় পোস্টটিতে মন্তব্য করেছেন ৩৪ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী।

আরও পড়ুনঃ  ভোজ্যতেলের দাম বৃদ্ধি নিয়ে যা জানা গেলো

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি জুলাই গণঅভ্যুত্থানের সময় ব্যাপকভাবে ব্যবহৃত হলেও সাম্প্রতিক সময়ে এটি নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসে। ভাষা ও পরিচয় প্রশ্নে আলোচনার প্রেক্ষাপটে স্লোগানটি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতা, ছাত্রসংগঠন ও সামাজিক সংগঠনের পোস্টে ঘুরেফিরে আসতে থাকে।

এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের এক অনুষ্ঠানে বিএনপির সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বক্তব্য দিতে গিয়ে বলেন, বাংলা ভাষাকে ধারণ করতে হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ ব্যবহার করা উচিত নয়, কারণ এটি বাংলা শব্দ নয়। তার এ মন্তব্যের পর সামাজিক মাধ্যমে বিষয়টি আরও জোরালোভাবে আলোচিত হয়।

আরও পড়ুনঃ  জ্বালানি সংকটে সরকারের ব্যর্থতার বোঝা শিক্ষার্থীদের ওপর কেন: ডাকসু ভিপি

এদিকে ভাষা ইস্যুতে শফিকুর রহমান শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতেও একটি পোস্টে মাতৃভাষার মর্যাদা রক্ষার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত মাতৃভাষার সম্মান রক্ষা করা সবার দায়িত্ব।

তৎপরতার অংশ হিসেবে এবারই প্রথম অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জামায়াত আমির। তিনি পুষ্পস্তবক অর্পণ করেন, নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন এবং দোয়ায় অংশ নেন।

আরও পড়ুনঃ  ঈদের ১০ দিন পরও পৌঁছেনি প্রধানমন্ত্রীর উপহার

জামায়াতে ইসলামীর আমিরের স্ট্যাটাস এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ছবি ও পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ