Friday, September 18, 2026

ছাত্রদলের নতুন কমিটির শীর্ষ দুই পদে আলোচনায় যারা

আরও পড়ুন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ পুনর্গঠনের চূড়ান্ত মুহূর্ত চলছে। অভ্যন্তরীণ সংকট কাটিয়ে রাজপথ কাঁপাতে দক্ষ ও ত্যাগী নেতৃত্বের সন্ধানে রয়েছে দলীয় হাইকমান্ড। সম্ভাব্য কমিটির শীর্ষ পদে সম্ভাব্য বেশ কয়েকজন নেতার নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। তাদের অতীত আন্দোলন ও সাংগঠনিক দক্ষতা বিচার করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আলোচনায় থাকা উল্লেখযোগ্য হলেন বর্তমান কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা এইচ এম আবু জাফর। দীর্ঘ রাজনৈতিক পথচলায় রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের জন্য তৃণমূলের একটি অংশের কাছে তিনি বেশ জনপ্রিয়। চব্বিশের গণ-অভ্যুত্থানে তিনি ছিলেন সম্মুখসারির  নেতা, যার কারণে তাকে তৎকালীন সরকারের ভয়াবহ দমন-পীড়ন, গ্রেফতার এবং গুমের শিকার হতে হয়েছিল।

আরও পড়ুনঃ  বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম, লিটার প্রতি কত বাড়ল?

ছাত্রদলের নতুন কমিটির সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী বেশ কয়েকজন থাকলেও এগিয়ে রয়েছে কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

আলোচনায় রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম। বিগত দিনের প্রতিটি আন্দোলনে সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া এই ছাত্রনেতা দলীয় কর্মকাণ্ডে বেশ তৎপর। তার সাংগঠনিক তৎপরতা এবং হাইকমান্ডের সঙ্গে সুসমন্বয় তাকে নেতৃত্বের লড়াইয়ে শক্তিশালী অবস্থানে রেখেছে।

আরো আলোচনায় রয়েছেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত আমান উল্লাহ আমান। সংগঠনের তৃণমূলের সাথে সরাসরি যোগাযোগ রক্ষায় তার দক্ষতা প্রশংসিত। সারা দেশের নেতা-কর্মীদের মধ্যে তার নিজস্ব একটি গ্রহণযোগ্যতা রয়েছে, যা নতুন কমিটি পুনর্গঠনে বড় ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুনঃ  ৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে বড় লাফ

সহ-সভাপতি খোরশেদ আলম সোহেলও দৌড়ে পিছিয়ে নেই। পরীক্ষিত এই ছাত্রনেতা দলের সংকটের সময়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন। নতুন কমিটিতে রাজপথের ত্যাগীদের অগ্রাধিকার দেওয়ার যে আলাপ চলছে, সেই বিবেচনায় তিনি পর্ষদের নজরে রয়েছেন।

বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানও লড়াই করছেন। বিশেষ করে জেন-জি প্রজন্মের ছাত্রনেতাদের সাথে তার সুসম্পর্ক এবং সাম্প্রতিক অভ্যুত্থান ও তৎপরবর্তী রাজনীতিতে তার ভূমিকা আলোচনায় উঠে এসেছে। মেধাবী ও সাহসী ছাত্রনেতা হিসেবে নেতৃত্বের দৌড়ে তিনি বেশ আশাবাদী।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ