Saturday, March 28, 2026

শিক্ষায় আসছে বড় রদবদল, শিক্ষামন্ত্রীর নতুন পরিকল্পনা প্রকাশ

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা, ধাপে ধাপে মিড-ডে মিল চালু করা এবং শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার।

সোমবার (৯ মার্চ) রাজধানীতে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নসংক্রান্ত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন নিয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী বলেন, শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করে সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা এবং বাস্তব দক্ষতাভিত্তিক একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার।

আরও পড়ুনঃ  যার নির্দেশে তুলে নিয়ে ভারতে পাচার করা হয় সালাহউদ্দিন আহমদকে

তিনি আরও জানান, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ জোরদার করা, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তৃত করা, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে মাধ্যমিক স্তর থেকেই তৃতীয় ভাষা শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা এবং শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষায় সম্পৃক্ত করার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ