Friday, April 17, 2026

নায়েবে আমির আবু তাহেরর ই*ন্তেকাল

আরও পড়ুন

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি, জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক এবং ইত্তিহাদুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশের সভাপতি, প্রখ্যাত আলেম ও দ্বীনপীর আল্লামা আবু তাহের নদভী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে বারোটায় তিনি চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

তার মৃত্যুতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। বিকেল সাড়ে ৪টায় সংগঠনের প্রচার সম্পাদক মুফতি কিফয়াতুল্লাহ আজহারীও গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ  ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন মঙ্গলবার, প্রথম ধাপে পাচ্ছেন যতজন

আরও পড়ুনঃ সারাদেশের নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে যে রো*গ, মৃ’ত্যু ঝুঁ’কিতে লাখো শিশু
শোকবার্তায় বলা হয়েছে, আল্লামা আবু তাহের নদভী ছিলেন একজন প্রাজ্ঞ আলেম, দক্ষ সংগঠক এবং দ্বীনের প্রতি একনিষ্ঠ রাহবার। তার ইলমি অবদান, ত্যাগ ও দ্বীনি শিক্ষার প্রসারে অবিরাম প্রচেষ্টা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ইন্তেকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন, যেন তিনি মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তার কবরকে প্রশস্ত ও নূরে ভরপুর করে দেন এবং তার সব ভুলত্রুটি মাফ করে দেন।

আরও পড়ুনঃ  ইরান যু/দ্ধের সর্বশেষ অবস্থা, জানা গেলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুনঃ ১ এপ্রিল থেকে নতুন নিয়ম, তেল নিতে লাগবে বাধ্যতামূলক ‘ফুয়েল কার্ড’
এছাড়া শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা বলেন, মহান আল্লাহ যেন তাদের এই শোক সহ্য করার তাওফিক দান করেন।

উল্লেখ্য, মরহুমের জানাজা সোমবার রাত সাড়ে ১১টায় জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ