Friday, May 29, 2026

বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম

আরও পড়ুন

ন্তর্জাতিক বাজারে আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে স্বর্ণের দামে ২ শতাংশের বেশি পতন হয়। আলোচনায় বসা নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী বার্তার মধ্যে মধ্যপ্রাচ্য সংঘাতের বিষয়ে বিনিয়োগকারীরা সতর্ক ছিলেন। খবর রয়টার্সের।

এদিন প্রতি আউন্স স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে ৪ হাজার ৩৯৬ দশমিক ৭৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা এর আগে গত ২৪ নভেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে প্রতি আউন্স ৪ হাজার ৯৭ দশমিক ৯৯ ডলারে পৌঁছেছিল।

আরও পড়ুনঃ  শত্রুকে এমন জায়গায় আঘাত করবো যা তারা কল্পনাও করেনি: ইরানের নৌবাহিনী প্রধান

আসন্ন এপ্রিল মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ১ দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ৩৪০ দশমিক ৯০ ডলারে নেমে এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা উল্লেখ করে দেশটির বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার সিদ্ধান্ত স্থগিত করার ঘোষণা দেন। তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের আলোচনার কথা অস্বীকার করেছে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তেহরান আজ মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আরও পড়ুনঃ  তেলের মূল্য বৃদ্ধির ব্যাপারে যে সিদ্ধান্ত নিল সরকার

ওএএনডিএর সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কেলভিন ওং বলেন, সবকিছুই এখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাতের ঘটনাপ্রবাহের সঙ্গে সম্পর্কিত। যুদ্ধে জড়িত দেশগুলো সার্বিকভাবে একই ধরনের বার্তা দিচ্ছে না। তাই আমরা দেখছি, বাজারগুলো এখন অস্থির অবস্থার মধ্যে রয়েছে।অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে। অপরিশোধিত তেলের উচ্চ মূল্যের কারণে পরিবহন ও উৎপাদন খরচ বেড়ে যায় এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্পট স্বর্ণের দাম প্রায় ১৮ শতাংশ কমেছে। অন্যদিকে, প্রতি আউন্স স্পট রুপার দাম ৩ দশমিক ৪ শতাংশ কমে ৬৬ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে। স্পট প্ল্যাটিনামের দাম ২ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৮৪১ দশমিক ৬৮ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ৩৯৫ দশমিক ২৫ ডলারে নেমেছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ