Monday, April 20, 2026

আ*ত্মহ/ত্যা করা সেই পুলিশের স্ত্রীও পুলিশ, নেপথ্যে যা জানা যাচ্ছে

আরও পড়ুন

খুলনায় নিজের ব্যবহৃত রাইফেলের গুলিতে সম্রাট বিশ্বাস (৩৮) নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। এ ঘটনার সিসিটিভ ফুঠেজ ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিহত সম্রাটের স্ত্রী নিজেও পুলিশে চাকরি করেন।

শনিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর সোনাডাঙ্গায় রেলওয়ে জেলা পুলিশ লাইনসের অস্ত্রাগার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সম্রাটের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ছয় মাস আগে খুলনা রেলওয়ে পুলিশে বদলি হয়ে আসেন সম্রাট। তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। পারিবারিক নানা বিষয় নিয়ে মানসিকভাবে দুশ্চিন্তায় ছিলেন তিনি। পারিবারিক সমস্যায় থাকলেও সহকর্মীদের এ ব্যাপারে কখনোই কিছু বলেননি সম্রাট। কর্মজীবনে অত্যন্ত ভালো ও কর্মঠ কনস্টেবল হিসেবে পরিচিত ছিলেন তিনি। তবে পারিবারিক কলহের কারণেই সম্রাট আত্মহত্যা করেছেন কি না সেটি নিশ্চিত করতে পারেনি সূত্রটি।

আরও পড়ুনঃ  মসজিদে ঢুকে নামাজরত শিবির নেতাকে পিটিয়ে জখম

জানতে চাইলে সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘ঠিক কী কারণে সম্রাট আত্মহত্যা করেছেন সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা সব বিষয় খতিয়ে দেখছি।’

খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান জানান, প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পারিবারিক বিভিন্ন কারণে তিনি হতাশায় ভুগছিলেন। তবে এ বিষয়ে তিনি সহকর্মীদের কাছে কখনো কিছু জানাননি। মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ