Monday, April 20, 2026

শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের

আরও পড়ুন

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তার সঙ্গে কুশল বিনিময় হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তবে ঠিক কবে এই কথা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি তিনি।

রোববার (১৯ এপ্রিল) এক সংবাদমাধ্যমের টকশোতে অংশ নিয়ে এ তথ্য জানান জাপা চেয়ারম্যান। অনুষ্ঠানে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, কথা হয়েছে। উনি তেমন কিছু বলেননি। এমনি কুশল বিনিময় করেছেন, ভালো আছেন—এ ধরনের কথাবার্তা হয়েছে।”

আরও পড়ুনঃ  ‘আমি বাদে পরিবারের সবাই মারা গেছে’

শেখ হাসিনা কবে দেশে ফিরবেন বা তিনি আবার সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হতে চান কি না—এমন প্রশ্নের জবাবে জিএম কাদের জানান, এ বিষয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, “কেমন আছেন, ভালো আছেন—এই ধরনের সাধারণ কথাই হয়েছে।”

তিনি আরও বলেন, “উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না। ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি।”

টকশোতে জাতীয় রাজনীতির সাম্প্রতিক প্রসঙ্গ টেনে এনসিপিকে নিয়েও মন্তব্য করেন জাপা চেয়ারম্যান। তিনি অভিযোগ করে বলেন, “হঠাৎ করে এনসিপি আমাদের পেছনে লাগলো কেন—এ নিয়ে আমার একটা ধারণা হয়েছে। তারা আমাদের ভোটব্যাংকটা নিতে চায়। তারা মনে করছে আওয়ামী লীগের ভোটব্যাংক নেওয়া সহজ হবে না। বিএনপির তো প্রশ্নই আসে না।”

আরও পড়ুনঃ  ২৫ মার্চ, ১৯৭১: দুঃস্বপ্নের মতো এক রাত

জিএম কাদের আরও বলেন, এনসিপির অবস্থানে দ্বৈত মানদণ্ড রয়েছে। “একদিকে বলা হচ্ছে, অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে। আবার অন্যদিকে তাদের দোসর বলা হচ্ছে, শাস্তির কথা বলা হচ্ছে। এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড গ্রহণযোগ্য নয়,”—যোগ করেন তিনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ