Saturday, March 28, 2026

এবার ট্রাম্পকে সতর্ক করে যা বললেন কাতারের আামির

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উত্তেজনা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি।

শনিবার রাতে কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে জানা যায়, দুই নেতার ফোনালাপে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তারা মতবিনিময় করেন।

আরও পড়ুনঃ  ইরানের জন্য বড় দুঃসংবাদ!

আলোচনায় কাতারের আমির বলেন, বর্তমান উত্তেজনা অব্যাহত থাকলে তা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতা বাড়ানো এবং দ্রুত সংঘাত থামানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় দুই নেতা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে যৌথ উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। পাশাপাশি নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথকে সমর্থনের বিষয়েও তারা একমত হন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ