Saturday, March 28, 2026

দাওরায়ে হাদিসের ফল প্রকাশ, পাসের হারে চমক

আরও পড়ুন

কওমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের (তাকমিল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে পাসের হার প্রায় ৯০ শতাংশ ছুঁইছুঁই। আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের পক্ষ থেকে মঙ্গলবার (২৪ মার্চ) আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়।

সংস্থার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, এ বছর মোট ২৩ হাজার ৮৮১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৪৯১ জন। ছাত্রদের পাসের হার ৯২.৯১ শতাংশ এবং ছাত্রীদের হার ৮৪.৮১ শতাংশ। মেধা তালিকায় ছাত্রদের মধ্যে ৯৩২ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন ঢাকার ঢালকানগর মাদ্রাসার শিক্ষার্থী খালেদ হাছান। অন্যদিকে ছাত্রীদের মধ্যে ৮৯৪ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন রামপুরা মহিলা মাদ্রাসার আসমা।

আরও পড়ুনঃ  আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করতে সরকারকে আইনি নোটিশ

মোট উত্তীর্ণদের মধ্যে ১ হাজার ৫৭৫ জন শিক্ষার্থী সর্বোচ্চ ‘মুমতাজ’ (স্টার) বিভাগ অর্জন করেছেন। দেশজুড়ে ছড়িয়ে থাকা কওমি মাদ্রাসাগুলোর এই অভাবনীয় সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ